ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৬৮৫ জন

অতীতের সব রেকর্ড ভেঙে এ বছর ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৬৮৫ জন। এদের ৬১ দশমিক ৫৪ শতাংশই ঢাকার। এ ছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে। সেহিসেবে এই দুই এলাকাও রয়েছে ঝুঁকিতে। আর এই সাড়ে ছয় মাসে মোট আক্রান্তের ৭৪ শতাংশই চলতি মাসে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকগুলো) মো. হাবিবুল আহসান তালুকদার বলেন, ‘রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের যেসব জায়গা থেকে বেশি ডেঙ্গু রোগী আসছেন এর মধ্যে আছে যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, ধানমণ্ডি ও বাসাবো। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের জায়গাগুলোর মধ্যে আছে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা।’

হাবিবুল আহসান আরও বলেন, ‘চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৬৮৫ জন। এরমধ্যে ঢাকায় ১৮ হাজার ৮৮৫ জন এবং ঢাকার বাইরে ১১ হাজার ৮০০ জন। ঢাকার বাইরে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।’

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক আরও বলেন, ‘চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। ১ জুলাই থেকে অদ্যাবধি ২২ হাজার ৭০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।’

হাবিবুল আহসান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায়) নতুন করে দুই হাজার ২৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর এই সময়ে মারা গেছেন ১১ জন। তার মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে নয়জন, চট্টগ্রামে এক এবং ফরিদপুরে একজন মারা গেছেন। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৬৭ জন মারা গেছেন।’

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৬৮৫ জন

Update Time : ০২:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩