ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ

চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

দেশের চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় এক নারীসহ তিন, রাজশাহীতে চার জন এবং দিনাজপুরে প্রাণ গেছে দুই শিশুর। মেহেরপুরেও মারা যান একজন। সোমবার (৭ জুন) এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ দিন বজ্রপাতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সাতক্ষীরা সদর ও তালা উপজেলায় এক নারীসহ তিনজন মারা যান।

দিনাজপুরের হিলিতে বাড়ির পাশে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মহাসিনা (১২) ও মোফাসিরা (১১) নামে আপন দুই বোন মারা গেছে। সোমবার (৭ জুন) বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের লোহাচড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঝড় বৃষ্টির সময় বাড়ির পাশে আম বাগানে আম কুঁড়াতে গেলে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এদিকে, রাজশাহীর চারঘাট উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন। দুপুর পৌনে ৪টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের কাটাখালী থানার চককাপাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম ও কাবিল হোসেনের স্ত্রী বৃদ্ধা আলেয়া খাতুন বাবলী, শিশু পরশ এবং সোহান। এ ঘটনায় আহত ছয় বছরের এক শিশু এবং ১৫ বছরের এক কিশোর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এছাড়াও মেহেরপুরেও মারা যান একজন।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত

চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

Update Time : ০৫:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১