ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

চার দিনের মাথায় দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম।

চার দিনের মাথায় দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৯৭ হাজার ৪৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম কমানোর সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ৯৭ হাজার ৪৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯২ হাজার ৬১২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৭৯ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৬৬ হাজার ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে শনিবার (৩০ সেপ্টেম্বর) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের স্বর্ণের ভরি নির্ধারণ করা ৯৮ হাজার ২১০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৭৭৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮০ হাজার ৩৬৪ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৬৬ হাজার ৯৬১ টাকা নির্ধারণ করা হয়। এ দাম কার্যকর ছিল রোববার (১ অক্টোবর) থেকে।

তারও আগে ২৭ সেপ্টেম্বর লাখ টাকা পেরোনো স্বর্ণের দাম সামান্য কমে আবার লাখের নিচে নেমে যায়। সে সময় ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে ৯৯ হাজার ৯৬০ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ৪১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮১ হাজার ৭৬৫ টাকা এবং সনাতম পদ্ধতির প্রতি ভরির দাম ৬৮ হাজার ১১৮ টাকা নির্ধারণ করা হয়।

গত ২৪ আগস্ট স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চে উঠে যায়। সে সময়ে সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা নির্ধারণ করে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৬ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮২ হাজার ৮১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ৬৯ হাজার ৫০ টাকা।

Tag :
জনপ্রিয়

ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা

চার দিনের মাথায় দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম।

Update Time : ০৫:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩