ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তি দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি ও হিন্দু সংগঠনগুলো

বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তি দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি ও হিন্দু সংগঠনগুলো। সোমবার রাতে এ কথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার ভারত–বাংলাদেশ সীমান্তে অবরোধ ও বিক্ষোভের ডাক দিয়েছেন এই বিজেপি নেতা। শুভেন্দু বলেন, চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতারি বাংলাদেশের হিন্দুদের অস্তিত্বের জন্য বিপজ্জনক।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা আগামীকাল ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ দেখাব। কৃষ্ণদাস ব্রহ্মচারীকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। নইলে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু সংগঠন পথে নামবে।

এর আগে, সোমবার দুপুরে ঢাকা বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি)।

জানা গেছে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর আসেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ৫ আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে বক্তব্য দেন। এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত ২৫ অক্টোবর বিকালে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ করার পর বেশি আলোচনায় আসেন।

ওই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসই বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগসহ নানা অভিযোগ করেন। অথচ তার বিরুদ্ধেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তিনি উসকানিমূলক বক্তব্য দিয়ে থাকেন।

চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

তারা হলেন- রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ। ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তি দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি ও হিন্দু সংগঠনগুলো

Update Time : ০৫:৫৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪