ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান

চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে

উত্তর চীনের শানসি প্রদেশের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। আজ শনিবার এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি।

এর আগে মৃতের সংখ্যা ৮ জন বলা হয়েছিল।রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া দিনের শুরুতে জানায়, শুক্রবার গভীর রাতে কিনইউয়ান কাউন্টির লিউশেনিউ কয়লাখনিতে এই গ্যাস বিস্ফোরণটি ঘটে। সেখানে ভূগর্ভে ২৪৭ জন শ্রমিক কর্মরত ছিলেন।

সিনহুয়ার তথ্যমতে, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং আহতদের চিকিৎসা এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনায় কর্তৃপক্ষকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং আইন অনুযায়ী কঠোর জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী লি ছিয়াংও এই নির্দেশনার পুনরাবৃত্তি করে সময়মতো ও নির্ভুল তথ্য প্রকাশ এবং কঠোর জবাবদিহিতার আহ্বান জানিয়েছেন।

কিনইউয়ানের স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, উদ্ধার অভিযান চলছিল এবং দুর্ঘটনার কারণ তদন্তাধীন ছিল। ২০০০ সালের পর থেকে চীন কয়লাখনিতে দুর্ঘটনা কমাতে কঠোর নিয়মকানুন ও নিরাপদ কাজের পদ্ধতি চালু করেছে।

এর ফলে গ্যাস বিস্ফোরণ বা পানিতে ডুবে যাওয়ার মতো কারণে প্রাণহানির ঘটনা অনেকটাই কমে গেছে।তবে সাম্প্রতিক লিউশেনিউ ঘটনায় দেখা গেছে, এটি গত দশকে চীনের সবচেয়ে ভয়াবহ খনির দুর্ঘটনাগুলোর একটি হিসেবে নথিভুক্ত হয়েছে।

সিনহুয়া জানিয়েছে, খনিটির দায়িত্বে থাকা কম্পানির কর্মকর্তাদের আটক করা হয়েছে। এর আগে সিনহুয়া জানিয়েছিল, মাত্র আটজন নিহত হয়েছেন এবং ২০০ জনেরও বেশি মানুষকে নিরাপদে ভূপৃষ্ঠে নিয়ে আসা হয়েছে। মৃতের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার কোনো ব্যাখ্যা তারা দেয়নি।

Tag :

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ

চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে

Update Time : ০৭:২৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬