ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের রকেটের ধ্বংসাবশেষ পড়েছে ভারত মহাসাগরে

চীনের নিয়ন্ত্রণ হারানো রকেট পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরেছে। ধ্বংসামশেষ পড়েছে মালদ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরে। ভারতীয় সময় রবিবার ভোরেই এ ঘটনা ঘটে। যদিও আতঙ্কে ছিল বাংলাদেশিরাও।

চিনের বৃহত্তম রকেটের ১১০ ফুট লম্বা লং মার্চ ৫বি রকেটের অভ্যন্তরীণ অংশটি তীব্র গতিতে ছুটে পৃথিবীর বুকে ধেয়ে এসেছে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি করে, এই রকেট পৃথিবীর বুকে আছড়ে পড়লেও মানুষের কোনও ক্ষতি হবে না।

লং মার্চ ৫বি রকেটটিকে মহাকাশে গুরুত্বপূর্ণ অভিযানের জন্য বানিয়েছিল চিনা মহাকাশ গবেষণা সংস্থা।

এদিকে শুক্রবার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানান, রকেটটি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণের বাইরে। রকেটের উপরের স্তরটিকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। এটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকবে তখন সামনের দিকটা পুড়ে যাবে। রকেটের বাকি অংশও পৃথিবীতে আছড়ে পড়ার সময় জ্বলে যাবে, ফলে মাটিতে থাকা লোকজন ও সম্পদের তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বলে দাবি করা হয়েছে। তাছাড়া এটি কখন পৃথিবীতে আছড়ে পড়বে, সেই সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে বলে জানায় বেজিং। আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি ।

Tag :

চীনের রকেটের ধ্বংসাবশেষ পড়েছে ভারত মহাসাগরে

Update Time : ০৪:২১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১