ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

চীন থেকে আসা ৫০ লাখ সিনোফার্মের টিকার একটি চালান শনিবার ঢাকায় পৌঁছেছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৪০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • ৩২০ Time View

চীন থেকে আসা ৫০ লাখ সিনোফার্মের টিকার একটি চালান শনিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছেছে। চীনের তিয়ানজিয়ান বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজে বাণিজ্যিকভাবে কেনা ওই টিকা ঢাকায় পৌঁছেছে। ঢাকার চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করে।

চীনের সিনোফার্ম ও সিনোভ্যাকের প্রায় ১০ কোটি করোনার টিকা কিনতে যাচ্ছে বাংলাদেশ। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে এ টিকা কেনা হচ্ছে। সাশ্রয়ী মূল্যে কেনা এসব টিকা আগামী অক্টোবর থেকে দেশে আসার কথা।

নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য কোভ্যাক্সের ২০ শতাংশ বরাদ্দ অনুযায়ী বাংলাদেশের ৬ কোটি টিকা বিনা মূল্যে পাওয়ার কথা। এর মধ্যে ১ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ১ কোটি ২৫ লাখ টিকা পেয়েছে।

কোভ্যাক্স বিনা মূল্যে টিকা দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশকে বাণিজ্যিকভাবে টিকা কিনতে সমন্বয়কারীর ভূমিকাও পালন করছে। এ বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে ১০ কোটি ৪০ লাখ টিকা কেনা হলে সব মিলিয়ে একই উৎস থেকে বাংলাদেশ সাড়ে ১৬ কোটি টিকা পাবে।

এর আগে, বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় দিয়েছে পাঁচ লাখ ডোজ এবং দ্বিতীয় দফায় দিয়েছে ছয় লাখ ডোজ।
পরে গত ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকার প্রথম চালান দেশে আসে। আর ১৭ জুলাই দ্বিতীয় দফায় আরো ২০ লাখ টিকা এসেছে। এরপর ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা।

এদিকে, গত ১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় চীন থেকে ১৭ লাখ টিকা আসে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০টি টিকা ঢাকায় আসে।

সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর ঢাকায় আসে সিনোফার্মের ৫৪ লাখ ডোজ টিকা। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের দুই কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

চীন থেকে আসা ৫০ লাখ সিনোফার্মের টিকার একটি চালান শনিবার ঢাকায় পৌঁছেছে

Update Time : ১০:৪০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১