ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরার পর গুলশানের বাসায় পূর্ণ বিশ্রামে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমানে আগের চেয়ে অনেকটা সুস্থবোধ করায় একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় যাচ্ছেন তিনি।
শনিবার (১০ মে) রাতে গুলশানে অবস্থিত শামীম ইস্কান্দারের বাসার উদ্দেশে রওনা হন সাবেক এই প্রধানমন্ত্রী।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় আয়োজিত একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
দীর্ঘ চার মাস পর গত ৬ মে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে এসেছেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।
এর আগে উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি বাংলাদেশ থেকে রওনা হয়ে ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান খালেদা জিয়া। বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
পরে ২৫ জানুয়ারি থেকে বড় ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন।
Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

Update Time : ০৫:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫