ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

‘জওয়ান’ এর সাফল্য কামনায় বৈষ্ণোদেবীর মন্দিরে শাহরুখ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • ২৬৬ Time View

আগামীকাল বৃহস্পতিবার (৩০ আগস্ট) মুক্তি পেতে যাচ্ছে ‘জওয়ান’- সিনেমার বহুল প্রতীক্ষিত ট্রেইলার। বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর।

এর আগে ছবির সাফল্য কামনায় বৈষ্ণোদেবীতে পূজা দিতে গেছিলেন শাহরুখ খান। জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ের ওপরে রয়েছে বৈষ্ণোদেবীর মন্দির। শাহরুখকে একটি সাদা টি-শার্ট, ধূসর রঙের জিন্স আর নীল হুডি পরে মাস্কে মুখ ঢেকে রাখতে দেখা যায়। শাহরুখ মঙ্গলবার সন্ধ্যায় কাটরার বেস ক্যাম্পে পৌঁছান, তারপর সেখান থেকে তারাকোট রুট ধরে রাত ১১টা ৪০ মিনিটের দিকে বৈষ্ণোদেবীর মন্দিরে পৌঁছান। ভিডিওতে শাহরুখ খানের সঙ্গে তার ব্যক্তিগত নিরাপত্তরক্ষীদের দেখা যায়। গত ৯ মাসের মধ্যে শাহরুখের এটা দ্বিতীয় বৈষ্ণোদেবীর সফর।

এর আগে ‘পাঠান’ মুক্তির পর গত বছর ১১ ডিসেম্বর বৈষ্ণোদেবীতে গেছিলেন কিং খান। গত ২ ডিসেম্বর মক্কায় হজ করতেও গেছিলেন শাহরুখ। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এ রয়েছে নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়মনি ও সানিয়া মালহোত্রা। বিশেষ ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন।

এদিকে, বুধবার (৩০ আগস্ট) চেন্নাইতে ‘জওয়ান’-এর গ্র্যান্ড অডিও রিলিজ ও প্রি-রিলিজ অনুষ্ঠান রয়েছে। চেন্নাইয়ের শ্রী সাইরাম ইঞ্জিনিয়ারিং কলেজে রয়েছে এই অনুষ্ঠান। এ অনুষ্ঠানের কথা নিশ্চিত করেছিলেন শাহরুখ নিজেই।

মঙ্গলবার টুইটে লিখেছিলেন ‘ভানাক্কাম চেন্নাই, আমি আসছি! সাই রাম ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্ত জওয়ান মেয়েরা এবং ছেলেরা প্রস্তুত থাকুন আমি আপনাদের সবার সঙ্গে দেখা করতে আগ্রহী!

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

‘জওয়ান’ এর সাফল্য কামনায় বৈষ্ণোদেবীর মন্দিরে শাহরুখ

Update Time : ০৬:০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩