ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদের উপনেতা হচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • ২৩৫ Time View

জাতীয় সংসদের উপনেতা হচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সংসদ ভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে। এরপরই স্পিকার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে আওয়ামী লীগ সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর এ পদে ছিলেন।

আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, মতিয়া চৌধুরীকে দলের কেউ কেউ পরবর্তী রাষ্ট্রপতি হিসেবেও বিবেচনা করছিলেন। কিন্তু দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যেষ্ঠ এই নেতাকে সংসদে তাঁর সহযোগী হিসেবেই রাখতে চেয়েছেন। জাতীয় সংসদে সংসদ নেতা অর্থাৎ প্রধানমন্ত্রীর পাশের দীর্ঘদিন ছিলেন সাজেদা চৌধুরী। তিনি মারা যাওয়ার পর প্রধানমন্ত্রীর পাশে বসেন মতিয়া চৌধুরী।

গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বেগম রোকেয়া পদক ২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রসঙ্গক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘একজন নারীকেই সংসদ উপনেতা করব।’ গতকাল বুধবার এ বিষয়টি চূড়ান্ত হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এর আগে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

২০০৯ সাল থেকেই জাতীয় সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন বেগম সাজেদা চৌধুরী। যদিও এই সময় তিনি নিজের অসুস্থতার সঙ্গে রীতিমতো যুদ্ধ করেছেন, যে যুদ্ধে তিনি শেষ পর্যন্ত হেরে গেলেন। কিন্তু দীর্ঘ অসুস্থতার সময় পর্যন্ত শেখ হাসিনা তাকে পরিপূর্ণ মর্যাদা দিয়ে গেছেন। জাতীয় সংসদে উপস্থিত না থাকতে পারলেও সংসদের উপনেতা হিসেবে তাকে রাখতে কোনো রকম কার্পণ্য করেননি প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা।

সাজেদা চৌধুরী একা দুটি দায়িত্ব পালন করতেন। একদিকে তিনি ছিলেন সংসদ উপনেতা, অন্যদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর সদস্য।

Tag :
জনপ্রিয়

জাতীয় সংসদের উপনেতা হচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী

Update Time : ০৬:০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩