ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

জামিন পেলেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
  • ৫৭৪ Time View

সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার জামিন পেয়েছেন। শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম তাকে জামিন দেন। ৫ হাজার টাকা বেইল বন্ডে ১০ মার্চ পর্যন্ত জামিন পান রন হক সিকদার। জামিনে মুক্ত হওয়ায় এখন তিনি বাবার জানাজায় অংশ নিতে পারবেন।

দুপুর আড়াইটার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের এসআই রিপন উদ্দিন আসামি রন হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। রন হকের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। বিকেলে আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে দেশে ফিরেই গ্রেফতার হন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার। শুক্রবার সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ডিবির গুলশান বিভাগের একটি দল।

বাবার মৃত্যুর কারণে ঢাকায় আসেন রন হক সিকদার। একটি হত্যাচেষ্টার মামলার আসামি হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

ডিবির অতিরিক্ত উপ কমিশনার গোলাম সাকলায়েন বলেন, এক্সিম ব্যাংকের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলার অপর আসামি রন হক সিকদারের ভাই দিপু হক সিকদার দেশে ফেরেননি।

গত ১৯ মে এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সিকদার গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

জামিন পেলেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

Update Time : ১২:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১