ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানিতে প্রায় প্রতিদিনই করোনায় আক্রান্ত হচ্ছে ৩০ হাজারেরও বেশি মানুষ

জার্মানিতে হঠাৎ করেই গত ৪ দিনে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। প্রায় প্রতিদিনই আক্রান্ত হচ্ছে ৩০ হাজারেরও বেশি মানুষ। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩৭ জন হলেও নতুন করে আক্রান্ত প্রায় ২৪ হাজার মানুষ। চলতি বছরের এপ্রিলে গণহারে টিকা কার্যক্রম চালুর পর থেকে পরিস্থিতি কিছুটা অনুকুলে থাকলেও টিকা গ্রহণে অসম্মতি জানানো নাগরিকদের কারণেই সংক্রমণের মাত্রা বেড়েছে মনে করেন দেশটির স্বাস্থ্য মন্ত্রী ইয়েন্স স্পাহন।

এই অবস্থায় শংকিত দেশটির সাধারণ নাগরিকসহ প্রবাসীরা। জার্মানির রবার্ট কক ইন্সটিটিউট জানিয়েছে সংক্রমণের মাত্রা আসছে শীতে ভয়াবহ রুপ ধারণ করতে পারে। এদিকে হঠাৎ সংক্রমণের উচ্চ মাত্রার হারে দিশেহারা দেশটির হেসেন ও বায়ার্ন প্রদেশের প্রবাসীরা। দেশটির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্ট ও আশেপাশের অঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাসরত প্রবাসী খন্দকার বিজু গনি, নূরউদ্দিন মিনজ, সালমা আলিসহ বার্লিনের অর্ণা সিকদার জানান টিকা নেননি এমন নাগরিকরাই সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে ভূগছেন।

দেশটিতে জনসংখ্যা প্রায় ৮৫ মিলিয়নের কাছাকাছি আর টিকা নিয়েছেন ৫৬ মিলিয়নের কিছু বেশি নাগরিক। করোনা অবিশ্বাসী বা টিকা নিতে অনাগ্রহী নাগরিকদের টিকার আওতায় না আনা গেলে সংক্রমণ কখনোই কমানো যাবেনা মনে করছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পাহন। তাই করোনা সংকট মোকাবিলায় সবার সহযোগীতাও কামনা করেন তিনি।

Tag :

Update Time : ০৫:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১