ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয় সেমিনারের আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয় সেমিনারের আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১ আগস্ট (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে এ উপলক্ষে বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন- বাস্তবায়ন কমিটির সদস্য সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও নাজিম উদ্দিন মোল্লা, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম।
বৈঠকে জাতীয় সেমিনার অনুষ্ঠানের বিভিন্ন দিক আলোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয় এবং ব্যাপকভাবে প্রচারের স্বার্থে অডিটোরিয়ামের ভেতরে ও বাইরে দুটি এলইডি স্ক্রিন এবং লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে আগামী ১ আগস্ট (শুক্রবার) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হবে। জাতীয় নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেবেন।
‘জুলাই ২৪ এর গণঅভ্যুত্থান : প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা এবং ‘২য় স্বাধীনতার শহীদ যারা’ বইয়ের একাদশ ও দ্বাদশ খণ্ডের বাংলা ভার্সন এবং ১ম থেকে দ্বাদশ খণ্ডের ইংরেজি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষে এ আয়োজন করা হচ্ছে।
Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয় সেমিনারের আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

Update Time : ০৫:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫