ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারি বর্ষণের আভাস নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওআইসি

জুলাই ঘোষণা ও সনদ দিতে কোনো টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি মিথ্যা আশ্বাস দেবে না। তরুণরা দেশ গঠন করতে নেমেছে, তাদের সহায়তা করুন। যেভাবে ফ্যাসিবাদ পতন হয়েছে সেভাবেই বাংলাদেশ বিনির্মাণ হবে। এজন্য জুলাই ঘোষণা ও সনদ দিতে হবে, সংবিধানে স্বীকৃতি দিতে হবে। জুলাই ঘোষণা ও সনদ দিতে কোনো টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।
সোমবার (৭ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে নাটোর শহরের স্বাধীনতা চত্বরে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রার সমাবেশ যোগ দিয়ে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এসময় নাহিদ ইসলাম বলেন, দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় ফ্যাসিবাদ দূর হয়েছে। এবারের যাত্রা দেশ গঠনের। তবে দুঃখের বিষয় ৫ আগস্টের পর বিভিন্ন পক্ষ দেশ গঠনের যাত্রা থেকে সরে এসেছে। এক বছর আগে যারা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনকারীদের বাধা দিয়েছিল দেশে তাদের আর ঠাঁই হয়নি। তাই পতন থেকে শিক্ষা না নিলে পরিণতি খারাপ হবে।
নাহিদ ইসলাম বলেন, আমাদের এনসিপির ওপর আস্থা রাখুন। গণঅভ্যুত্থানের সময়ের মতই আমরা ঐক্যবদ্ধ। দেশ গঠনের জন্য কোনো রূপ আপস হবে না। দেশে বিদ্যমান সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির ইশতেহার ঘোষণা করা হবে। ওই ইশতেহারে নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে। এই ইশতেহারের আলোকেই হবে আগামীর বাংলাদেশ।
সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জনগণ দেশের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন চায়। তারা গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটিয়ে পরিবর্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে। আগামীর বাংলাদেশ হবে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আমাদের প্রতিজ্ঞা এই দেশকে নতুন করে সাজানো। আমরা চেয়েছি মানুষের মুক্তি, স্বৈরাচার থেকে মুক্তি। তাই কোনো ভয়ে আমরা ভীত নই। আমরা এগিয়ে যাব দেশের মানুষকে সঙ্গে নিয়ে।
এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, এনসিপি নেত্রী তাসনুভা জাবিনসহ নাটোর জেলা এনসিপির নেতারা।
Tag :
জনপ্রিয়

দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারি বর্ষণের আভাস

জুলাই ঘোষণা ও সনদ দিতে কোনো টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

Update Time : ০১:২০:০২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫