ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৩০ মে ২০২৬

আজ রাত থেকেই ঘন কুয়াশা পড়তে পারে, শৈত্যপ্রবাহের খবর দিল আবহাওয়া অফিস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৪২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • ৪০৩ Time View

পৌষ মাস শেষ দিকে।  আসছে মাঘ।  ‘মাঘের শীতে বাঘ পালায়’–এই প্রবাদ গ্রামবাংলায় প্রচলিত।  মাঘের আগমনী বার্তার মধ্যেই শৈত্যপ্রবাহের খবর দিল আবহাওয়া অফিস।  আজ রাত থেকেই ঘন কুয়াশা পড়তে পারে।

সোমবার সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের বুলেটিনে বলা হয়েছে– মধ্যরাত থেকে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদরা আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে। আজও আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার থেকে দেশের তাপমাত্রা কমে আসতে পারে। বুধবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।

এর পর চলতি মাসের মাঝামাঝিতে আবারও আসতে পারে শৈত্যপ্রবাহ, যা দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে।

হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হিসেবে আরব সাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ উষ্ণবায়ুকে চিহ্নিত করে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আরিফ হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, সোমবার রাত থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। চলতি মাসের মাঝামাঝিতে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। প্রথমে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হলেও এর তীব্রতা বাড়তে পারে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি মাসের শেষের দিকে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে। সেটি বেশ কয়েক দিন স্থায়ী হতে পারে।

Tag :
জনপ্রিয়

ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম

আজ রাত থেকেই ঘন কুয়াশা পড়তে পারে, শৈত্যপ্রবাহের খবর দিল আবহাওয়া অফিস

Update Time : ০৭:৪২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১