ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

টানা শৈত্যপ্রবাহের কারণে তিন জেলায় প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • ২০৩ Time View

টানা শৈত্যপ্রবাহের কারণে কুড়িগ্রাম, পঞ্চগড় ও দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এ সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

কুড়িগ্রাম, পঞ্চগড় ও দিনাজপুরে ১০ দিন ধরে টানা শৈত্যপ্রবাহ চলছে। সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে শিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় বন্ধ ঘোষণার অনুমতি দেয়। এর প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নিয়েছে তিন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

দিনাজপুরে আজ বৃহস্পতিবার সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। সকাল থেকে সূর্যের দেখা মেলায় জনজীবনে কিছুটা স্বস্তি এসেছে। তবে রোদের তেমন একটা তাপ নেই। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘স্কুল খোলা রাখা হয়েছে। শিক্ষকরা স্কুলে যাবেন। তবে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রেণিতে পাঠদান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।’

পঞ্চগড়ের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুজজামান জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শুধুমাত্র শ্রেণি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে বলে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামসুল আলম বলেন, ‘তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বাড়লে, আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় খোলার সিদ্ধান্ত নেবো।’

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

টানা শৈত্যপ্রবাহের কারণে তিন জেলায় প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা

Update Time : ০৫:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪