ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

টিকার এসএমএসের জন্য ধৈর্য ধরতে হবে: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে নিবন্ধন করে করোনাভাইরাসের টিকা পাওয়ার অপেক্ষায় আছে প্রায় দেড় কোটির বেশি মানুষ। যারা অপেক্ষা করছেন তাদের এসএমএস পাওয়ার জন্য ধৈর্য ধরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. নাজমুল ইসলাম বলেন, ‘যাদের নিবন্ধন হয়েছে, মোবাইল ফোনে এসএমএস এসেছে, যথাসময়ে তারা টিকা গ্রহণ করবেন। আর যাদের এখনো এসএমএস আসেনি, তাদের অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে।

রবিবার ভার্চুয়াল বুলেটিনে তিনি নিবন্ধিত ব্যক্তিদের অপেক্ষা করতে বলেছেন।

কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে বাংলাদেশে এ বছরের ফেব্রুয়ারিতে টিকা প্রয়োগ শুরু হয়। সরকারিভাবে এই টিকা পেতে হলে নাগরিকদের আগে নিবন্ধন করতে হচ্ছে। তারপর মোবাইল ফোনে এসএমএস পেয়ে নির্ধারিত দিনে টিকাদান কেন্দ্রে গিয়ে তা নিতে হচ্ছে।

করোনাভাইরাস সংক্রমণ কমলেও আত্মতুষ্টিতে না ভুগে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই জনস্বাস্থ্য এবং জনস্বার্থ রক্ষায় সচেতন হতে হবে এবং দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত শতভাগ কার্যকর ভ্যাকসিন আমরা হাতে না পাই, ততক্ষণ পর্যন্ত প্রচলিত সকল রকমের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।

যারা টিকা গ্রহণ করেছেন তাদের বেলাতেও একইরকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ’

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

টিকার এসএমএসের জন্য ধৈর্য ধরতে হবে: স্বাস্থ্য অধিদপ্তর

Update Time : ০৪:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১