ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টোকিওতে বিরল তুষারপাতের কারণে শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে

বৃহস্পতিবার টোকিওতে কয়েক ঘণ্টার তুষারপাতের কারণে শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সাথে গত চার বছরে প্রথমবার এই নগরীতে তুষারপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া সংস্থা।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) পূর্বাভাসে জানিয়েছে, ১২ ঘণ্টার মধ্যে ১০ সেন্টিমিটার (চার ইঞ্চি) পর্যন্ত তুষার জমতে পারে।

যান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জেএমএ ২০১৮ সালের পর প্রথমবারের মতো টোকিও এলাকার জন্য ভারী তুষারপাতের সতর্কতা জারি করেছে।

বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, তুষারপাতের কারণে টোকিওর হানেদা বিমানবন্দরে ৬৬টি প্রস্থানকারী এবং ৫৩টি আগমনকারী অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে কোনো আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়নি।

জেআর ইস্ট রেলওয়ে অপারেটর ওয়েবসাইটে জানিয়েছে, টোকিওতে কিছু কমিউটার ট্রেন ভারী তুষারপাতের কারণে বিলম্বিত হয়েছে।

আবহাওয়া সংস্থা টুইটার বার্তায় টোকিওর কেন্দ্রস্থলে ভারী তুষারপাতের জন্য বাসিন্দাদের সতর্ক করেছে।

সূত্র : এএফপি

Tag :
জনপ্রিয়

টোকিওতে বিরল তুষারপাতের কারণে শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে

Update Time : ০৪:০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২