ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডিবি কার্যালয়ে নায়ক শাকিব

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ এর শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহকারী নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ নামে এক প্রযোজক। ওই প্রযোজকের নামে মানহানি মামলা করতে শনিবার রাতে গুলশান থানায় উপস্থিত হন শাকিব খান। এবার সেই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে হাজির হয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

রবিবার (১৯ মার্চ) দুপুরে তিনি ডিবি কার্যালয়ে যান বলে সূত্র নিশ্চিত করেছে। শাকিব খান ওই প্রযোজকের বিরুদ্ধে ডিবি কার্যালয়ে অভিযোগ নিয়ে গেছেন বলে জানা গেছে। ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন তিনি।

এর আগে শাকিব খান জানিয়েছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা। এ কারণে ‘ভুয়া প্রযোজকের’ বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি। প্রযোজক নামধারী এই প্রতারক যেনো দেশ ছেড়ে পালাতে না পারে সেই কারণে আইনি ব্যবস্থা নিতে থানায় গিয়েছেন তিনি। মিথ্যা অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত যেনো অন্যায় অভিযোগকারী দেশ ছাড়তে না পারে সেই কারণে এ ব্যবস্থা নিচ্ছেন তিনি।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানায় মামলা করতে উপস্থিত হন শাকিব। রাত ১২টার সময়ও থানায় অপেক্ষা করছিলেন তিনি। পরে থানা থেকে বের হয়ে রাত সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের শাকিব খান বলেন, রহমত উল্লাহ সিনেমার ঘাড়ে বন্দুক রেখে টাকা দাবি করেছেন। কাল আমি মামলা করতে আদালতে যাবো।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ডিবি কার্যালয়ে নায়ক শাকিব

Update Time : ০১:২৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩