ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের, হাসপাতালে ১২১৪

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ২৩৮ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৬ জনে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২১৪ জন। ফলে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৩৬৮ জনে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৩০, ঢাকা উত্তর সিটিতে ১৯৫, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪১, খুলনা বিভাগে ১১৭ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯১ জন, রংপুর বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে ১১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় এক হাজার ৩৩৫ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের, হাসপাতালে ১২১৪

Update Time : ১২:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪