ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেয়ার দ্বিতীয় দিনে প্রায় ২২ লাখ টাকা টোল আদায়

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • ২৬২ Time View

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেয়ার দ্বিতীয় দিনে এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে ২৭ হাজারের বেশি গাড়ি। এসব গাড়ি থেকে প্রায় ২২ লাখ টাকা টোল আদায় করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে বিষয়টি জানান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আখতার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (৪ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ৫ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠেছে মোট ২৭ হাজার ১২১টি। এসব গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেটের পথে ১৪ হাজার ৩০০টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে ৩ হাজার ১০৫টি গাড়ি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দরের পথে ২ হাজার ৯৪৪টি গাড়ি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৬ হাজার ৭২৮টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে। এসব গাড়ি থেকে মোট টোল আদায় হয়েছে ২১ লাখ ৯৭ হাজার ৪০ টাকা।

প্রসঙ্গত, শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ উড়াল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় উড়াল পথটি সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। তখন থেকে সোমবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত (প্রথম দিন) ২৪ ঘণ্টায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠেছে ২২ হাজার ৮০৫টি। এসব গাড়ি থেকে মোট ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা টোল আদায় হয়েছে। যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হয়। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেয়ার দ্বিতীয় দিনে প্রায় ২২ লাখ টাকা টোল আদায়

Update Time : ০৫:১৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩