ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

তথ্য মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করার আহ্বান: নবনিযুক্ত উপদেষ্টা মো. মাহফুজ আলম

  • Reporter Name
  • Update Time : ০৬:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫৩ Time View

তথ্য মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা মো. মাহফুজ আলম।

পাশাপাশি তিনি মন্ত্রণালয়ের কাজের মানোন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

মাহফুজ আলম বলেন, ‘সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া মন্ত্রণালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। যেসব ক্ষেত্রে মন্ত্রণালয়ের কাজের সুযোগ রয়েছে, সেসব সুযোগ কাজে লাগাতে হবে এবং মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত সমাপ্ত করতে হবে।’

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। সভার শুরুতে মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থাগুলোর পরিচিতি উপস্থাপন করেন অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী।

এর আগে মাহফুজ আলমকে ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

তথ্য মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করার আহ্বান: নবনিযুক্ত উপদেষ্টা মো. মাহফুজ আলম

Update Time : ০৬:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫