ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

তারেক রহমান আজ লন্ডনে তার শেষ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ২০২ Time View
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ (মঙ্গলবার) লন্ডনে তার শেষ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।
মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সঙ্গে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে একটি আনুষ্ঠানিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি।
দেশে ফেরার আগে এটাই লন্ডনে তার শেষ কর্মসূচি। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন তারেক রহমান।
লন্ডনের স্থানীয় নেতারা জানান, এ অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাজ্যে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন তারেক রহমান। সময় স্বল্পতার কারণে কমিউনিটি ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু বলেন, দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের এই সম্ভাব্য শেষ জনসভায় অংশ নিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভা পরিচালনা করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর লন্ডনের কিংস্টনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে যাওয়ার পথে নেতাকর্মীরা তারেক রহমানকে বিদায় জানাবেন।
উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারো’র রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। পরবর্তীতে ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। খবর বাসসের
Tag :
জনপ্রিয়

প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে

তারেক রহমান আজ লন্ডনে তার শেষ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন

Update Time : ১২:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫