ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারি বর্ষণের আভাস নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬

তিন দিনের জন্য ঢাকায় এসেছে বিশ্বকাপ ট্রফি, টিকিট ছাড়াই ছবি তোলার সুযোগ

আর মাত্র তিন মাস পর ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। এর আগে নিয়মানুযায়ী বিশ্ব ভ্রমণে বের হয়েছে আইসিসি বিশ্বকাপ ট্রফি। সে ধারাবাহিকতায় তিন দিনের জন্য ঢাকায় এসেছে বিশ্বকাপ ট্রফি। বাংলাদেশ থেকে ১০ আগস্ট বিশ্বকাপের ট্রফি যাবে কুয়েতে।

রোববার (৬ আগস্ট) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিটি পৌঁছায়।

বাংলাদেশে তিন দিন থাকবে বিশ্বকাপ ট্রফি। ট্রফি প্রদর্শনের জন্য তিনটি জায়গা ভাগ করা হয়েছে। রাতে এই ট্রফি পৌঁছানোর পর সোমবার (৭ আগস্ট) বিশ্বকাপ ট্রফি যাবে পদ্মা সেতুতে। গত বছরের ২৫ জুন উদ্বোধন হওয়া ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু এখন দেশের অন্যতম একটি দর্শনীয় স্থান। তাই ট্রফি নিয়ে সেখানে ফটোসেশন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এরপর দ্বিতীয় দিন মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার, নারী দলের ক্রিকেটার, বিসিবি পরিচালক, বিসিবির কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

তৃতীয় ও শেষ দিনে বুধবার (৯ আগস্ট) সাধারণ দর্শকদের জন্য ট্রফিটি অবস্থান করবে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে। টিকিট ছাড়াই সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ট্রফির ছবি তুলতে পারবেন ভক্তরা।

উল্লেখ্য, গত ২৭ জুন বিশ্বকাপ ট্রফিটি ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় মহাশূন্যে উন্মোচন করে নামানো হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপর স্বাগতিক ভারত ছাড়াও নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানে ট্যুর করেছে বিশ্বকাপের ট্রফি। বাংলাদেশ থেকে ট্রফি যাবে কুয়েতে। সবমিলিয়ে মোট ১৮টি দেশে ঘুরবে ট্রফিটি।

Tag :
জনপ্রিয়

দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম

তিন দিনের জন্য ঢাকায় এসেছে বিশ্বকাপ ট্রফি, টিকিট ছাড়াই ছবি তোলার সুযোগ

Update Time : ০৫:১৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩