ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত

তিন দিনে ১০০ কোটির ঘরে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

প্রথম দিনের বক্স অফিস সংগ্রহে অনেকেই হতাশা প্রকাশ করেছিলেন। তবে দ্বিতীয় দিন বদলাতে শুরু করেছে সেই চিত্র। বলিউড সুপারস্টার সালমান খান। চার বছর পর ঈদে মুক্তি পেলো ‘কিসি কা ভাই কিসি কি জান’।

মুক্তির দিন শুক্রবার সিনেমাটি আয় করে ১৫ কোটি ৮১ লাখ রুপি। প্রথম দিনে বিশেষ লাভ করতে পারেনি সিনেমাটি। তবে দ্বিতীয় দিনে এক লাফে বেড়েছে আয়। খুশির ঈদে দলে দলে সিনেমা হলে ভিড় জমিয়েছেন সালমান অনুরাগীরা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, প্রথম দিনের তুলনায় সিনেমার কালেকশন একলাফে ৬২ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে দ্বিতীয় দিন। দেশের নানান প্রান্তে রবিবারও সিনেমার বহু শো হাউসফুল। মুক্তির মাত্র তিন দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ১১০ কোটি রুপি। যেখানে শুধুমাত্র ভারতীয় বক্স অফিস থেকেই ছবিটি আয় করেছে ৬৮.১৭ কোটি রুপি।

ফলে আপাতত আশা করা যাচ্ছে সালমানের ছবিটির আয় ৩০০ কোটির ঘর পেরিয়ে যাবে। একই সাথে বিশ্বব্যাপীও এর আয় দাঁড়াবে ৫০০ কোটির কাছাকাছি। সেই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম, স্যাটেলাইট রাইটস থেকেও ছবিটির আয় মন্দ হবে না। ধরেই নেওয়া যাচ্ছে যে, অন্তত ক্ষতির মুখে পড়তে হবে না সালমানের প্রযোজনা সংস্থাকে।

ঈদের বক্স অফিস নম্বর দেখে খানিকটা স্বস্তিতে সালমান। আর তাই ভক্ত-অনুরাগীদের ধন্যবাদ জানাতে ভোলেননি ‘ভাইজান’। সালমানের সিনেমা ভারতের ৪ হাজার ৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে। সব মিলিয়ে শো সংখ্যা প্রায় ১৬ হাজার।

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬

তিন দিনে ১০০ কোটির ঘরে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

Update Time : ১২:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩