ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৩ হাজার ৮০০ ছাড়িয়েছে

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৩ হাজার ৮০০ ছাড়িয়েছে বলে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে। এর মধ্যে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮ হাজার ৪৪ জনে। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নিহতের সংখ্যা ৫ হাজার ৮১৪।

এমন বাস্তবতায় তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘG

এদিকে ভূমিকম্পের ১০ দিন পরও তুরস্কে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে।

দেশটির হাতাই প্রদেশের আনতাকিয়া শহরে ভূমিকম্পের ১১তম দিন বৃহস্পতিবার ১২ বছর বয়সী একটি ছেলেকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২৬০ ঘণ্টার বেশি সময় ইট-পাথরের নিচে ছিল সে।

একই দিনে একিনজি জেলায় ওসমান হালেবিয়ে নামের এক বিদেশিকে উদ্ধার করা হয় ধ্বংসস্তূপ থেকে।

আনতাকিয়া জেলা থেকে মেহমেত আলি সাকিরোগলু ও মুস্তাফা আভজি নামের দুই যুবককে উদ্ধার করা হয়েছে ২৬০ ঘণ্টা পর। খবর পেয়ে ওই দুই যুবকের স্বজনরা তাদের দেখতে ছুটে যান হাসপাতালে।
তুরস্ক ও পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় ৬ ফেব্রুয়ারি ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে ধসে পড়ে দেশ দুটির হাজার হাজার ভবন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয় ঘুমন্ত লোকজনের।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৩ হাজার ৮০০ ছাড়িয়েছে

Update Time : ০৬:৪০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩