ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওআইসি হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব

তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে জ্বলে উঠেছে বাংলাদেশি বোলাররা

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে জ্বলে উঠেছে বাংলাদেশি বোলাররা। ৪৫.২ ওভারে ১২৬ রান করেই গুটিয়ে গেল আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নিয়েছে শরীফুল ইসলাম।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে বল করতে নামে বাংলাদেশ। শেষ ম্যাচে দলে ঢুকে দুর্দান্ত বোলিং শুরু করেন পেসার শরিফুল ইসলাম। তাকে সঙ্গ দেন তাসকিন আহমেদ। তাদের তোপে ৮.২ ওভারে মাত্র ১৫ রান তুলে ৪ উইকেট হারায় সফরকারীরা।

একে একে ব্যর্থ হয়ে ফিরে যান ওপেনার ইব্রাহিম জাদরান (১), তিনে নামা রহমত শাহ (০), আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা রহমানুল্লাহ গুরবাজ (৬) ও পাঁচে নামা মোহাম্মদ নবী (১)। এর মধ্যে তিন উইকেট তুলে নেন বাঁ-হাতি পেসার শরিফুল। অন্য উইকেটটি দখল করেন পেসার তাসকিন।

ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি আফগানিস্তান। অধিনায়ক হাসমতউল্লাহ শাহেদি চেষ্টা করেও ব্যর্থ হন। ২২ রান করতেই তাকে বোল্ড করে দেন বাঁ-হাতি স্পিনার তাইজুল। এরপর নাজিবুল্লাহ জাদরানকে ফেরান সাকিব। মিডিয়াম পেসার আব্দুর রেহমানকে তুলে নেন শরিফুল ইসলাম।

এর মধ্যেও সাতে ব্যাট করতে নামা আফগানিস্তানের মিডিয়াম পেসার আজমতুল্লাহ ওমরজাই ফিফটি তুলে নেন। তিনি খেলেন ৭১ বলে তিন ছক্কা ও এক চারে ৫৬ রানের ইনিংস। পেসার শরিফুল ২১ রানে ৪ উইকেট নিয়ে ওয়ানডে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। তাসকিন ও তাইজুল নিয়েছেন দুটি করে উইকেট।

Tag :
জনপ্রিয়

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক

তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে জ্বলে উঠেছে বাংলাদেশি বোলাররা

Update Time : ১২:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩