ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনাভাইরাসের ভ্যারিয়েন্টেন নাম রাখা হয়েছে ‘ওমিক্রন’, কাজ করবে না টিকাও

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • ৩২০ Time View

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনের (ভ্যারিয়েন্ট) নাম রাখা হয়েছে ‘ওমিক্রন’। প্রাথমিকভাবে এটির নাম দেয়া হয়েছিল বি.১.১.৫২৯ । ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আর ভারতের বিখ্যাত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস) জানিয়েছে, করোনার এই নতুন ভ্যারিয়েন্টে টিকা কাজ নাও করতে পারে।

সংবাদ সংস্থা এএনআই-কে দেয়া সাক্ষাৎকারে এমস চিকিৎসক সঞ্জয় রাই বললেন, ‘এটা করোনার নতুন রূপ। আমাদের আরো ধৈর্য ধরতে হবে এব‌ং পরিস্থিতির উপর নজর রাখতে হবে। এই রূপের সংক্রমণ ছড়ানোর ক্ষমতা কত, তা এখনো জানা যায়নি। তবে আশঙ্কা বলছে, কোভিড টিকা নিয়ে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভেদ করতে পারে এই নয়া রূপ। যদি এই আশঙ্কা সত্যি হয়, তা হলে বিষয়টি ভীষণই উদ্বেগের।’

হু কর্মকর্তা মারিয়া ভ্যান কারখোভে বলেন, ‘এই রূপ সম্পর্কে এখনো বিশেষ কিছু জানা যায়নি। তবে যতটুকু জেনেছি, তা থেকে বলতে পারি, এত বার মিউটেশনের মধ্যে দিয়ে যাওয়া মানেই ভাইরাসের কার্যক্ষমতায় এর প্রভাব পড়তে পারে।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনাভাইরাসের ভ্যারিয়েন্টেন নাম রাখা হয়েছে ‘ওমিক্রন’, কাজ করবে না টিকাও

Update Time : ০৪:৪০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১