ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

দিশেহারা ইরান, ৩ হাজার স্থাপনায় যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা, খামেনিসহ ৪৯ জন শীর্ষ নেতা নিহত

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা শনিবার (৭ মার্চ) পর্যন্ত অষ্টম দিনে গড়েছে। দেশ দুইটি যৌথভাবে ইরানের ওপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে।  

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত সপ্তাহে তেহরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরুর পর ইরানে এখন পর্যন্ত তিন হাজারের বেশি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শুক্রবার সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরানের ব্যালিস্টিক মিসাইল স্থাপনা, আইআরজিসির কমান্ড সেন্টার, সামরিক যোগাযোগ কেন্দ্রে ব্যাপক হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইরানের ৪৩টি জাহাজ ধ্বংস করছে। দেশটিতে প্রথম দফায় চালানো হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির অন্তত ৪৯ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

এদিকে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রধান বিমানবন্দরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। মেহরাবাদ বিমানবন্দরের কাছে বিশাল বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। এটি তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দর।

এর আগে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ড্যান কেইন বলছেন, গত শনিবার ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিন থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সংখ্যা ৮৬ শতাংশ কমে গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্ট-কম বলছে, মঙ্গলবার ওই সংখ্যাটা আরও ২৩ শতাংশ কমেছে।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

দিশেহারা ইরান, ৩ হাজার স্থাপনায় যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা, খামেনিসহ ৪৯ জন শীর্ষ নেতা নিহত

Update Time : ০১:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬