ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

দুবাইয়ে পানির নিচে ইফতারের অভিনব ব্যবস্থা

  • Reporter Name
  • Update Time : ০২:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • ২২৫ Time View

রমজানে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুবর্ণ সুযোগ পান মুসলমানরা। সেহেরি কিংবা ইফতারকে কেন্দ্র করে থাকে নানা আয়োজন। প্রতি বছর এ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে দুবাই করে নানা আয়োজন। এবারও করেছে ভিন্নধর্মী ব্যবস্থা। দেশটির মানুষ পানির নিচে, সিংহ-প্রজাপতির সঙ্গে, গাছের নিচে কিংবা তারকারাজির সঙ্গেও কাটাতে পারবে ইফতারের আনন্দঘন মুহূর্ত। খবর  খালিজ টাইমসের।

তবে এর জন্য একজনকে গুনতে হবে ৬০০ দিরহাম। কেউ প্রজাপতির সঙ্গে ইফতার করতে চাইলে চলে যেতে পারে দুবাইয়ের শারজাহর আল নুর দ্বীপে। প্রাকৃতিক পরিবেশে ইফতারের পাশাপাশি দেখা মিলবে রঙবেরঙের প্রজাপতির। এখানে যেতে হলে প্রাপ্তবয়স্কদের লাগবে ১৮০ দিরহাম। আর শিশুদের ৯৫ দিরহাম করে। কেউ চাইলে পশুর সঙ্গেও সময় কাটাতে পারেন। তবে তার জন্য যেতে হবে ‘আল-আইন চিড়িয়াখানায়’। যেখানে আছে সিংহ, জিরাফ সহ নানা ধরনের পশু-পাখি।

‘ম্লেইহাজ রমাদান স্টার লাউঞ্জ’-এ চাইলেই খোলা আকাশের নিচে বসে পরিবারের সঙ্গে ইফতার করা সম্ভব। যার জন্য প্রয়োজন পড়বে ২৫০ দিরহাম করে আর শিশুদের জন্য মাত্র ১৫০ দিরহাম। জলপাই গাছের নিচে বসেও ইফতার করতে পারবে যে কেউ। তার জন্য তাকে যেতে হবে বুলগেরি ইয়ট ক্লাবে। দেশটির মহাকাশ গ্রুপ আল-কুদরা মরুভূমিতে আয়োজন করেছে ইফতারের। সেখানে পাওয়া যাবে মহাশূন্যে বসে ইফতার করার অনুভূতি।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

দুবাইয়ে পানির নিচে ইফতারের অভিনব ব্যবস্থা

Update Time : ০২:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩