ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

দুর্দান্ত সূচনা করেছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ১০:৫০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • ৩২১ Time View

বিশাল বাজেট, দীর্ঘ নয় বছরের নির্মাণ, দেড় হালি তারকাসহ বিশাল আয়োজন। তাই শঙ্কাও ছিলো বেশি। এর মধ্যে আবার বলিউডে চলছে খরার মৌসুম। বড় বড় তারকার সিনেমাও ফ্লপ হচ্ছে। মাথাচাড়া দিয়ে উঠেছে বয়কট গ্যাং।

এরপরও দুর্দান্ত সূচনা করেছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার পর প্রথম দিনেই রেকর্ড সৃষ্টি করেছে সিনেমাটি। প্রযোজক করন জোহরের দেওয়া তথ্য মতে, প্রথম দিন বিশ্বব্যাপী ৭৫ কোটি রুপি আয় করেছে বহুল আলোচিত এই সিনেমা।

বলিউডের সিনেমা ও বক্স অফিস বিশ্লেষক সুমিত কাদেল জানান, উৎসব কিংবা বিশেষ দিবস ছাড়া মুক্তি পাওয়া কোনও হিন্দি সিনেমা এর আগে প্রথম দিনে এতো বেশি আয় করতে পারেনি। ফলে ‘ব্রহ্মাস্ত্র’ হলো, বিগেস্ট নন হলিডে ওপেনার।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার শুধু ভারতেই সিনেমাটি আয় করেছে প্রায় ৩৮ কোটি রুপি। বাকিটা এসেছে বিশ্বের অন্যান্য দেশ থেকে। এই সিনেমা ঘিরে দর্শকের মনে দারুণ আগ্রহ ছিলো। যার সুবাদে মুক্তির কয়েকদিন আগেই রেকর্ড পরিমাণ অগ্রিম টিকিট বিক্রি হয়। মুক্তির পরও দর্শক হুমড়ি খেয়ে পড়ছে প্রেক্ষাগৃহে। ধারণা করা হচ্ছে, বলিউডের চলমান খরা কিছুটা হলেও কাটতে পারে সিনেমাটির মাধ্যমে।

‘ব্রহ্মাস্ত্র’ নির্মাণ করেছেন অয়ন মুখার্জি। এতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। বিশেষ একটি চরিত্রে আছেন বলিউড কিং শাহরুখ খান। বিশ্বব্যাপী ৮ হাজার ৯১৩টি পর্দায় প্রদর্শিত হচ্ছে ৪১০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি।

Tag :
জনপ্রিয়

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দুর্দান্ত সূচনা করেছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’

Update Time : ১০:৫০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২