ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ২৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ২৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২১৩ জন ঢাকায় ও ২০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।
এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৫০ জনে। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার চারজন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের হাসপাতালে ১৪৬ জন ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (৩০ আগস্ট) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট হাজার ৮৯৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন।
সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৩৩ জনের ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৬১ জন রয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ২০ জন ভর্তি হন।
চলতি বছর এডিসমশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট হাসপাতালে ভর্তি ১০ হাজার ৯০ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন এবং ৩০ আগস্ট পর্যন্ত সাত হাজার ৪৩২ জন রোগী ভর্তি হন। মোট ভর্তি রোগীর মধ্যে ৪২ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ১২ জন জুলাইয়ে ও ২৭ আগস্ট পর্যন্ত ৩০ জন মারা যান।
Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ২৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি

Update Time : ১১:৪৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১