ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে

দেশে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে বিভৎস ঘটনা ঘটানো হচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে বিভৎস ঘটনা ঘটানো হচ্ছে। গাজীপুরে রেললাইন কেটে ট্রেনের বগি ফেলে দেয়া হয়েছে। এসব কাজ করে সরকার উৎখাত করতে নেমেছে একটি গোষ্ঠী।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নতুন কমিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের ওপর অত্যাচার করে এ আবার কোন আন্দোলন। মানুষ হত্যা করে তো সরকার উৎখাত করতে পারবে না। তাহলে দেশে তাদের রাজনীতিটা কোথায় গিয়ে ঠেকছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার এ সময়ে এমন ধ্বংসযজ্ঞ করলে দেশ এগোবে কী করে,

তিনি বলেন, ‘যারা রেললাইন উপড়ে ফেলে মানুষ মেরে আন্দোলন করতে চায়, তাদের কোনো মনুষ্যত্ববোধ নেই। এদের কোনো ক্ষমা নেই, তাদের ছাড় দেয়া হবে না। এমন সহিংসতা প্রতিহত করতে জনগণকেই রুখে দাঁড়াতে হবে।’

তিনি আরও বলেন, ক্ষমতা আঁকড়ে ধরে রাখার কোনো চেষ্টা করছি না আমরা। জনগণ যাকে ভোট দেবে, সেই দল ক্ষমতায় আসবে। যুদ্ধের খেলা শুরু হয়েছে বিশ্বে। কারও করুণায় চলবে না বাংলাদেশ, এটাই লক্ষ্য।

Tag :

জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে

দেশে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে বিভৎস ঘটনা ঘটানো হচ্ছে

Update Time : ০২:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩