ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা

দেশে আরও ২ জনের শরীরে করোনার ইটা ধরন

দেশে আরও ২ জনের শরীরে নাইজেরিয়ায় শনাক্ত করোনার ইটা ধরন পাওয়া গেছে। এনিয়ে ১৫ জনের শরীরে এ ধরন পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে একজন ঢাকার অন্যজন সিলেটের।

করোনার ইটা ধরনের নাম বি.১.৫২৫, যা নাইজেরিয়ার ধরন বলে পরিচিত।

করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএইআইডি) ওয়েবসাইটে বাংলাদেশে করোনার এ ধরন শনাক্তের খবর প্রকাশিত হয়েছে।

ইটা ধরন ছাড়াও বাংলাদেশে এ পর্যন্ত ৪৪ জনের শরীরে ভারতীয় ধরন ডেল্টা, ৮৪ জনের শরীরে যুক্তরাজ্যের ধরন আলফা, ২৭ জনের শরীরে দক্ষিণ আফ্রিকার ধরন বিটা এবং একজনের শরীরে করোনার ব্রাজিলের ধরন গামা পাওয়া গেছে।

গত বছরের ডিসেম্বরে করোনার এই ধরনটি প্রথম নাইজেরিয়াতে শনাক্ত হয়। এরপর তা অন্যান্য দেশে দ্রুত ছড়িয়ে পড়ে। সারা বিশ্বে করোনার ইটা ধরন ৬০টি দেশে ছড়িয়েছে বলে জানা গেছে।

করোনার এই ধরনটির ঝুঁকি নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন বলে জানা গেছে।

Tag :

পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ

দেশে আরও ২ জনের শরীরে করোনার ইটা ধরন

Update Time : ০৭:৩৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১