ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

দেশে করোনাভাইরাসের আরও ২০ লাখ ডোজ টিকা এসেছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • ৩৪০ Time View

দেশে করোনাভাইরাসের আরও ২০ লাখ ডোজ টিকা এসেছে। সোমবার (১৮ অক্টোবর) রাত ১১টায় চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ ও রাত ১২টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা টিকার চালান গ্রহণ করেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য জানান। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ১১টায় সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

এদিকে দেশে পর্যাপ্ত টিকা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এক আলোচনা সভায় তিনি বলেন, দেশে টিকার অভাব নেই, ২১ কোটি টিকা কেনা আছে। নভেম্বর থেকে প্রতি মাসে তিন কোটি করে টিকা দেওয়া হবে।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

ইতোমধ্যে রাজধানীসহ সারাদেশে করোনার টিকা নিবন্ধনকারী সংখ্যা সাড়ে পাঁচ কোটি ছাড়িয়েছে। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাঁচ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ২১৫ জন ও পাসপোর্টের মাধ্যমে সাত লাখ ৭৭ হাজার ৪৬১ জন নিবন্ধন করেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন পাঁচ লাখ ৬২ হাজার ২৭৪ জন। এ নিয়ে দেশে টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়ালো পাঁচ কোটি ৮৮ লাখ এক হাজার ৫৫ জনে। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন তিন কোটি ৯১ লাখ ৬৮ হাজার ৯৪৮ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৯৬ লাখ ৩২ হাজার ১০৭ জন।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

দেশে করোনাভাইরাসের আরও ২০ লাখ ডোজ টিকা এসেছে

Update Time : ০৬:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১