ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

দেশে করোনার টিকার বুস্টার ডোজ আগামীকাল মঙ্গলবার থেকে

দেশে করোনার টিকার বুস্টার ডোজ আগামীকাল মঙ্গলবার থেকে দেওয়া হবে। স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন আজ সোমবার ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে এ কথা জানান।

বয়স্ক, স্বাস্থ্যকর্মী ও করোনার বিরুদ্ধে সম্মুখসারির (ফ্রন্টলাইনারদের) যোদ্ধাদের ঢাকায় এই টিকা দেওয়া হবে। পরে বুস্টার ডোজের পুরো প্রক্রিয়া সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহামেদুল কবীর সাংবাদিকদের বলেন, মঙ্গলবার থেকে ঢাকায় বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। পর্যায়ক্রমে তা সারা দেশে দেওয়া হবে। যাঁরা বুস্টার ডোজ পাবেন তাঁদেরকে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে।

কাদের এসএমএস দেওয়া হবে, এমন প্রশ্নে ডা. আহামেদুল কবীর বলেন, ‘যাঁরা ইতিমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন এবং দুই ডোজ টিকা নেওয়ার সময় যাঁদের ছয় মাস পার হয়েছে, ষাটোর্ধ্ব এবং যাঁরা ফ্রন্টলাইনার তাঁদের কাছে এই এসএমএস যাবে।’

উল্লেখ্য, গত সপ্তাহে দেশে বুস্টার ডোজ টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ওই দিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বুস্টার ডোজ হিসেবে আপাতত ফাইজারের টিকা দেওয়া হবে।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

দেশে করোনার টিকার বুস্টার ডোজ আগামীকাল মঙ্গলবার থেকে

Update Time : ০৫:২৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১