ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০১:১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১০৩ Time View

দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে; এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছে ৫ জন।  স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ৯১৫ জনের মৃত্যু হল। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। হামের উপসর্গ নিয়ে ৮১৬ জন প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।

অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৬০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৩৩ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৮, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

গেল ২৪ ঘণ্টায় আরও ৯৮১ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ভর্তি হয়েছে ৯২৯ জন।

ঢাকা বিভাগে ভর্তি ৩০৮ জন, রাজশাহীতে ২৭, সিলেটে ১৩৮, চট্টগ্রামে ২৩১, বরিশালে ১১৩, ময়মনসিংহে ৪৯, খুলনায় ৫১, রংপুরে ১২ জন।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ২৫ হাজার ৩৮৬ জন। তাদের মধ্যে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন হাসপাতাল ছেড়েছে।

আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৩ হাজার ৭৭৮। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৩০ জন।

Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

Update Time : ০১:১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬