ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

দেশে প্রথম দিনে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ৮১ হাজার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ৩৪৪ Time View

ফরিদপুরে করোনা ভ্যাকসিনেশনের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব অতুল সরকার। এ সময় জেলা প্রশাসক টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু হয়েছে। সারাদেশে দ্বিতীয় ডোজ শুরুর প্রথম দিন টিকা নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন। তাদের মধ্যে দুই জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে আরও জানানো হয়, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৬০ হাজার ৫২৮ জন এবং নারী ২০ হাজার ৭৯৫ জন।

দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ২৭ হাজার ৯৭০ জন, ময়মনসিংহ বিভাগের চার হাজার ৬৯০ জন, চট্টগ্রাম বিভাগের ১৭ হাজার ৮৯৩ জন, রাজশাহী বিভাগের পাঁচ হাজার ২৭৭ জন, রংপুর বিভাগের সাত হাজার ৯৬৫ জন, খুলনা বিভাগের ৯ হাজার ১০১ জন, বরিশাল বিভাগের তিন হাজার ৩৬০ জন এবং সিলেট বিভাগের আছেন পাঁচ হাজার ৬৭ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে জাতীয়ভাবে শুরু হয় করোনার গণ টিকাদান কর্মসূচি। এতে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৫৫ লাখ ৮৩ হাজার ৫০৭ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৬২ হাজার ৫৬৯ জন এবং নারী ২১ লাখ ২০ হাজার ৯৩৮ জন। যাদের ৯৪১ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৯২ হাজার ৭৯০ জন।

ফরিদপুর করোনার টিকার দ্বিতীয় ডোজ:

উল্লেখ্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ফরিদপুর সদর (জেনারেল) হাসপাতালে টিকা দান কেন্দ্রে এর উদ্বোধন করা হয়। দ্বিতীয় ডোজ করোনা টিকা উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান, বিএমএর সভাপতি ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।

সিভিল সাজন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে প্রথম ডোজে টিকা এসে ছিলো ৬০ হাজার। আমরা সেই টিকা ৫৯ হাজারের ৫২২ জনকে টিকা দিয়েছি।
তিনি বলেন, দ্বিতীয় ডোজ পেয়েছি ৪২ হাজার। আমরা জেলার সকল উপজেলায় ভ্যাকসিন গুলো বন্টন করেছি। আজ থেকে এক যোগে সব জায়গা এই টিকা দেওয়া শুরু হয়েছে।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

দেশে প্রথম দিনে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ৮১ হাজার

Update Time : ০৫:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১