ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

দেশে ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু,১ হাজার ৮৪৭ জন নতুন রোগী শনাক্ত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৩৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
  • ৪৭৭ Time View

শনিবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

তাতে দেখা যায়, গত একদিনে নতুন ১ হাজার ৮৪৮ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জন।

আরও ২৮ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯২১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৬০ হাজার ৩৫২জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা ২৬ অক্টোবর ৪ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

Tag :

মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প

দেশে ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু,১ হাজার ৮৪৭ জন নতুন রোগী শনাক্ত

Update Time : ০৯:৩৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০