ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

দ্বিতীয় দিনের মতো ইসিতে চলছে আপিল কার্যক্রম

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৫৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • ২২৬ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে বাতিল হওয়া প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আপিল করা শুরু করেছেন।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশন প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত দশটি বুথে একযোগে এই কার্যক্রম শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম দিন মঙ্গলবার (৫ ডিসেম্বর) মোট ৪২ জন আবেদন করেছেন।

দেখা যায়, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা সকাল থেকেই ভিড় করেছেন ইসি ভবনের সামনে। তবে ভেতরে নিরাপত্তা স্বার্থে প্রার্থীর সঙ্গে দুজন অর্থাৎ মোট তিনজনের বেশি প্রবেশ করতে পারছেন না। ভেতরে প্রবেশের দুটি ফটকেই করা হয়েছে নিরাপত্তার কড়াকড়ি। যারা ভেতরে প্রবেশ করতে চাচ্ছেন সবার ব্যাগ ও দেহ তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইসি ভবনে জনসাধারণের প্রবেশও সীমিত করা হয়েছে।

মঙ্গলবার শুরু হয়েছিল এ আপিল কার্যক্রম। প্রথমদিনের আপিল গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ১০টি বুথের মাধ্যমে আপিল গ্রহণের কার্যক্রম পরিদর্শন করেন। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল গ্রহণ হবে। পরে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদনের শুনানি হবে।

কার্যক্রম পরিদর্শন করে গতকাল সিইসি হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেছেন, পূর্ণাঙ্গ কমিশন প্রথমে আপিল শুনবে। পরে সিদ্ধান্ত দেবে। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশের ৩০০ আসনে ৭৪৭ জন স্বতন্ত্রসহ মোট ২ হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু, গত ১ থেকে ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র গ্রহণ করেন এবং বাকি ৭৩১টি বাতিল করেন।

Tag :

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

দ্বিতীয় দিনের মতো ইসিতে চলছে আপিল কার্যক্রম

Update Time : ০৫:৫৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩