ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা

আরেকটি মনে রাখার মতো রাত। প্রথম টি-টোয়েন্টির পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয় তুলে নিল বাংলাদেশ।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা। ১২২ রানের লক্ষ্য তারা ছুঁয়েছে ৮ বল হাতে রেখে।

এই জয়ের সুবাদে পাঁচ ম্যাচ সিরিজে টাইগাররা এগিয়ে গেল ২-০তে।

অস্ট্রেলিয়া ২০ ওভারে ১২১/৭

স্কোরঃ বাংলাদেশ ১৮ ওভার ৪ বলে ১২৩/৫;

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তের প্রতি কেউ সুবিচার করতে পারেনি। দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরে মোস্তাফিজ-সাকিবরা। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের হয়ে মিশেল মার্শ সর্বোচ্চ ৪৫ রান করেন।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান তিনটি, শরিফুল ইসলাম দুটি এবং সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান নেন একটি করে উইকেট নেন।

১২২ রানের লক্ষে খেলতে নেমে শুরুতেই সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে মিশেল স্টার্কের গতির বলে বোল্ড হন সৌম্য সরকার। সৌম্য আউট হওয়ার ঠিক পরের ওভারে জশ হ্যাজলউডের বলে বোল্ড নাঈম শেখ। ১৬ বলে ২৬ রান করা সাকিব আল হাসান অ্যান্ড্রু টাইয়ের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। অ্যাস্টন অ্যাগারের বলে বোল্ড হন মাহমুদউল্লাহ রিয়াদ। আর এডাম জাম্পার বল এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিং হন মেহেদি হাসান। শেষ পর্যন্ত আফিফ হোসেন ও নুরুল হক সোহান অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

Tag :

Update Time : ০৩:৪৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১