ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে চীনে

নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে চীনে। একাধিক শহর ও প্রদেশে লকডাউন জারি হয়েছে। সংক্রমণ ঠেকাতে শুধুমাত্র চাওয়াং ও হাইদিয়ানে ১২ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। একাধিক আবাসন সিল করে দেয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বহু স্কুল-অফিস।

বছর শেষের আগেভাগে চিনা শপিংমলগুলো ও অনলাইন কেনাকাটার অ্যাপগুলো জামাকাপড়-সহ অন্যান্য সামগ্রীর উপর ব্যাপক ছাড় দিতে শুরু করেছে। ফলে ক্রেতার সংখ্যাও বাড়ছে। চীনা প্রশাসনের আশঙ্কা, জামা-কাপড় ও অন্য জিনিসপত্র যে পার্সেলে করে আসছে, তা থেকেও করোনা সংক্রমণ ছড়াচ্ছে। সম্প্রতিই চীনের হুবেই প্রদেশে শিশুদের জামাকাপড় তৈরি করেন এমন তিনজন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এরপরই কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের। এই ঘটনার পর নির্দেশ দেয়া হয়েছে ১২০০ মাইল দূরেও কেউ যদি ওই সংস্থার পার্সেলের সংস্পর্শে আসেন, তবে তারাও যেন অবশ্যই করোনা পরীক্ষা করিয়ে নেন।

Tag :
জনপ্রিয়

নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে চীনে

Update Time : ০৫:১৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১