ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ৩ মে ২০২৬ ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি হরমুজ প্রণালি আবার চালু করাসহ চলমান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের একটি নতুন প্রস্তাব

না ফেরার দেশে চলে গেছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৯:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১৪৬ Time View
না ফেরার দেশে চলে গেছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। আজ সোমবার দুপুরে মুম্বাইয়ের নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি, এমনটাই দাবি করেছে ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ারসহ একাধিক গণমাধ্যম।

তারা বলছে, বলিউডের হি-ম্যান খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সে তিনি আজ সোমবার (২৪ নভেম্বর) মৃত্যুবরণ করছেন।

তার মৃত্যুর মধ্য দিয়ে ভারতের সিনেমার ছয় দশকের একটি সোনালি অধ্যায়ের পরিসমাপ্তি হলো।ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে, অভিনেতার বাড়িতে ইতিমধ্যে এম্বুলেন্স প্রবেশ করতে দেখা গেছে। বাড়ি থেকে ৫০ মিটার দূরত্বে ব্যারিক্যাড দিয়ে রাখা হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে স্পটে অভিনেতার মেয়ে এশা দেওলকে দেখা গেছে।

এছাড়াও অনেক তারকার গাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখা গেছে।এদিকে চলতি মাসের শুরুর দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। সেসময় তাকে ঘিরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুজব। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেতার পরিবার।

এরপর সুস্থ হয়ে বাড়িতে ফিরেন অভিনেতা। আগামী ৮ ডিসেম্বর অভিনেতার ৯০তম জন্মদিন। আর তাই বিশেষ এই দিনকে ঘিরে গ্র্যান্ড সেলিব্রেশনের পরিকল্পনা চলছে বলেও জানা গিয়েছিল। ইতিমধ্যে তার স্ত্রী হেমা মালিনী সে প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছিলেন।

সূত্র: ফিল্মফেয়ার, এনডিটিভি, পিঙ্কভিলা

Tag :

আজকের নামাজের সময়সূচি: ৩ মে ২০২৬

না ফেরার দেশে চলে গেছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

Update Time : ০৯:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫