ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

নিউজিল্যান্ডের ক্রিকেটার আজীবন নিষিদ্ধ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৫৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
  • ৩০২ Time View

সম্প্রতি নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে আম্পায়ারকে শারীরিকভাবে নির্যাতন ও হত্যার হুমকি দিয়েছিলেন কিউই ক্রিকেটার টিমোথি উইয়ার। গুরুতর এই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সকল পর্যায়ের ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজিল্যান্ডের ক্লাব ক্রিকেটের নিয়মিত মুখ টিমোথি উইয়ার নিষেধাজ্ঞা পাওয়ার আগ পর্যন্ত খেলছিলেন ওবিআর ক্রিকেট ক্লাবের হয়ে। গত ৪ ডিসেম্বর ওবিআর ক্রিকেট ক্লাব বনাম হাইস্কুল ওল্ড বয়েজ ক্রিকেট ক্লাবের ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচ শেষে আম্পায়ারকে শারীরিকভাবে নির্যাতন ও হত্যার হুমকি দেন উইয়ার।

এর পরই তার বিরুদ্ধে নিউজিল্যান্ড ক্রিকেটের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনে টুর্নামেন্টের আয়োজক ‘দ্য প্রোভার্টি বে ক্রিকেট অ্যাসোসিয়েশন’ এবং একটি স্বাধীন বিচার বিভাগীয় প্যানেল গঠন করে। উইয়ারও তার অপরাধ স্বীকার করে নেন।

গুরুতর লেভেল-৪ ধারা ভঙ্গ করেছেন টিমোথি উইয়ার। এ কারণে শাস্তি বাতিল বা কমানোর জন্য আপিল করার সুযোগ পাবেন না এই ক্রিকেটার।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

নিউজিল্যান্ডের ক্রিকেটার আজীবন নিষিদ্ধ

Update Time : ০৯:৫৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১