ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারি বর্ষণের আভাস নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • ২৩৫ Time View

ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাটিতে ভরাডুবির পর আজ আবার মাঠে নামছে বাংলাদেশ। আইসিসির মেগা ইভেন্টে বাজে পারফর্ম্যান্সের পর নিজেদের সক্ষমতা প্রমাণের মঞ্চ হিসেবে উপস্থিত নিউজিল্যান্ড সিরিজ। কিউইদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে টিম টাইগার্স।

সাদা পোশাকের এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের যাত্রা শুরু করছে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে কিউইদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে সম্পূর্ণ তরুণ এক দল নিয়ে খেলতে নামবে বাংলাদেশ। ইনজুরির কারণে দলে নেই সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের মতো ক্রিকেটার। নেই তামিম ইকবাল ও লিটন দাসও। কিউইদের বিপক্ষে আজকের ম্যাচ দিয়েই সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে শাহাদত হোসেন দিপুর।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, শাহাদাত হোসেন।

নিউজিলান্ড একাদশ: ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক), আজাজ প্যাটেল

Tag :
জনপ্রিয়

দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম

নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Update Time : ০৪:৩৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩