ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবাংলাদেশর

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এবারের আসরে প্রথম বারের মতো বাংলাদেশের মুখোমুখি আফগানিস্তান।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টসের মধ্য দিয়ে এবারের আসর শুরু করলো বাংলাদেশ। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তান। খেলাটি শুরু হবে রাত ৮টা থেকে।

আফগানিস্তান অবশ্য জয় দিয়ে শুরু করেছে এশিয়ার শ্রেষ্ঠত্বের ১৫তম আসর। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮ উইকেটে সহজ জয় পেয়েছিল আফগান শিবির।

বাংলাদেশ নাকি আফগানিস্তান, কে এগিয়ে থাকছে আজকের খেলায়। অবশ্য পরিসংখ্যান বলছে ক্রিকেটের এই ছোট্ট ফরমেটে টাইগারদের চেয়ে যোজন যোজন এগিয়ে আফগানিস্তান।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে শুরু থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছে আফগানিস্তান। ইতোমধ্যে ১০০ ম্যাচ খেলে ৬৭টিতে জয় তুলে নিয়েছে তারা। পরাজয় মাত্র ৩৩টিতে। অন্যদিকে বাংলাদেশ টি-টোয়েন্টিতে ১৩১ ম্যাচে অংশ নিয়ে মাত্র ৪৩টিতে জয় পেয়েছে। হার ৮৩ ম্যাচে।

দু’দলের অতীত সাক্ষাতের পরিসংখ্যানও আফগানদের হয়ে কথা বলছে। অতীতে দু’দল টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৮ ম্যাচ মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে আফগানিস্তান জয় পায় ৫টিতে। আর বাংলাদেশের জয় মাত্র ৩টিতে।

সাম্প্রতিক পারফরম্যান্সেও এগিয়ে আফগানরা। সবশেষ ১০ ম্যাচে অংশ নিয়ে বাংলাদেশ মাত্র ২টিতে জয় পেয়েছে। হেরেছে ৮টিতে। আর আফগানিস্তান সবশেষ ১০ ম্যাচে অংশ নিয়ে ৭টিতে জয় আর হার মাত্র তিনটিতে।

বাংলাদেশ একাদশ : নাঈম শেখ, এনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মোসদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেট-রক্ষক), ইব্রাহিম জাদরান, কারিম জানাত, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমাতুল্লাহ ওমরজাই, নবীন-উল হক, মুজিব উর রহমান ও ফজল হক ফারুকী।

Tag :
জনপ্রিয়

নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবাংলাদেশর

Update Time : ০২:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২