ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

নিবন্ধন করেছেন ৬২ লাখ করোনার টিকা নিয়েছেন ৪৮ লাখ মানুষ

রবিবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয়েছে দেশে ৬১ লাখ ৯৮ হাজার ৩৭৮ জন মানুষ করোনার টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। যার মধ্যে এ পর্যন্ত ৪৮ লাখ ৪০ হাজার ৯৬৯ জন মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে ৩০ লাখ ৪০ হাজার ৫২২ জন পুরুষ এবং ১৮ লাখ ৪৪৭ জন নারী রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৮০ হাজার ২২২ জন করোনার টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ১১ এবং নারী ৩৬ হাজার ২১১ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৫ লাখ ১৭ হাজার ৬৯ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৭ লাখ ৭২ হাজার ৪৪৮, ময়মনসিংহ বিভাগে ২ লাখ ১৬ হাজার ২২১, চট্টগ্রাম বিভাগে ৯ লাখ ৮৮ হাজার ৭৯, রাজশাহী বিভাগে ৫ লাখ ৩৭ হাজার ৬৪৮, রংপুর বিভাগে ৪ লাখ ৭৮ হাজার ২৫৮, খুলনা বিভাগে ৬ লাখ ৩২ হাজার ৪৮৮, বরিশাল বিভাগে ২ লাখ ১৬ হাজার ২৮৪ এবং সিলেট বিভাগে ২ লাখ ৫৪ হাজার ৯২২ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

নিবন্ধন করেছেন ৬২ লাখ করোনার টিকা নিয়েছেন ৪৮ লাখ মানুষ

Update Time : ০৬:৪১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১