ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, পুলিশ তা-ই করবে: ডিএমপি কমিশনার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৫১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ৫১২ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, পুলিশ তা-ই করবে। আন্দোলনের নামে কোনো নৈরাজ্য বা বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন হলে পুলিশ সে আন্দোলনে সহযোগিতা করবে।

বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে দুপুর ১টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন ভবনে পৌঁছান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘পুরো নিরাপত্তাব্যবস্থা দেখার জন্য আমি এখানে এসেছি। এটাই এখানে আসার আমার মূল উদ্দেশ্য। তফসিল ঘিরে নির্বাচন কমিশন ও নগরবাসীর নিরাপত্তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে তল্লাশি নিয়ে নিরাপত্তার বিষয় দেখলাম।’

রাজনৈতিক দলের অবরোধ নিয়ে তিনি বলেন, ‘আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয় তাহলে পুলিশ নিরাপত্তা বিধান করবে।’

এদিকে তফসিলের সময় যত এগিয়ে আসছে ততই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বৃদ্ধি পাচ্ছে। পুলিশ ও র‍্যাবের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Tag :

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, পুলিশ তা-ই করবে: ডিএমপি কমিশনার

Update Time : ১১:৫১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩