ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

নির্বাচন কমিশন সংলাপ : রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় পার্টির আলোচনা আজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • ৩০০ Time View

নতুন নির্বাচন কমিশন গঠনে আজ থেকে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

আজ সোমবার (২০ ডিসেম্বর) বিকেল চারটায় বঙ্গভবনে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এ সংলাপ শুরু হবে বলে জানা গেছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদীন জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সাথেই রাষ্ট্রপতি আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। খুব অল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসবেন।

প্রসঙ্গত, বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন, যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

Tag :
জনপ্রিয়

প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে

নির্বাচন কমিশন সংলাপ : রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় পার্টির আলোচনা আজ

Update Time : ০৪:৩৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১