ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

নির্বাচন নিয়ে ডিসি-এসপিদের যে বার্তা দিলেন সিইসি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:২৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • ১৯৯ Time View

ডিসি-এসপিদের উদ্দেশ্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রশাসনে বা সরকারে পুলিশ ও নির্বাহী পরিষদের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। সরকার বলতে আমরা পুলিশ ও ডিসিকেই বুঝি। কাজেই আপনাদের চিত্তে ধারণ করতে হবে যে আপনারাই সরকারকে প্রতিনিধিত্ব করছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে শনিবার সকালে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন তিনি।

প্রশাসন ও পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার আরো বলেন, আমার দৃষ্টিতে আপনারাই হচ্ছেন নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের বিশ্বস্ত সহায়তাকারী এবং আপনারাই আমাদের প্রতিনিধিত্ব করেছেন। আমাদের শপথ নেবার পর সহশ্রাধিক নির্বাচনে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে আন্তরিকতার সঙ্গে রিটার্নিং অফিসারকে সহযোগিতা করেছেন। যার ফলশ্রুতিতে উৎসবমুখর পরিবেশে প্রতিটি নির্বাচন কোনো প্রকার সহিংসতা ছাড়াই সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে।

অতীত নিয়ে আলোচনা-সমালোচনা করা আমি পছন্দ করি না। তবে অতীত থেকে শিক্ষা গ্রহণ করে চলুন আমরা সকলে মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুষ্ঠু নির্বাচনের এমন উদাহরণ সৃষ্টি করি, যা অনুকরণীয় হয়ে থাকবে।

এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, নির্বাচনে কোন দল আসলো না আসলো সেটি বিষয় না, জনগণের কাছে গ্রহণযোগ্য হলেই নির্বাচন সফল। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসলে ও ভোটাধিকার প্রয়োগ করলে নির্বাচনে বড় সফলতা অর্জন হয়ে যাবে। নির্বাচন আয়োজন কঠিন কর্মযজ্ঞ, সহজ নয়। আপনাদের রাত-দিন পরিশ্রম করতে হবে। আমাদেরকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

Tag :
জনপ্রিয়

২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

নির্বাচন নিয়ে ডিসি-এসপিদের যে বার্তা দিলেন সিইসি

Update Time : ০৯:২৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩